
প্রতিনিধি: মোঃ মামুন
এলাকা: নারায়ণগঞ্জ প্রতিনিধ
ঈদের খুশি সবার তরে ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে”— এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ব মানবাধিকার সংগঠন ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন’-এর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ) সকাল ১১টায় ফতুল্লার মাসদাইর বড় কবরস্থান রোডস্থ শোভন গার্মেন্টস সংলগ্ন সংগঠনের আঞ্চলিক কার্যালয়ে এই ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ-২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. জামিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট সেলিনা সুলতানা শিউলি এবং সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, “ঈদের প্রকৃত আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার মাঝে নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর মাঝেই ঈদের আসল সার্থকতা নিহিত। মানবাধিকার রক্ষায় কাজ করার পাশাপাশি আসক সবসময় আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস সমাজের পিছিয়ে পড়া মানুষদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। আসুন, আমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াই এবং ঈদের খুশি সবার ঘরে ঘরে ছড়িয়ে দিই।”
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের উপদেষ্টা নাজমা আহমেদ শিলা, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ বাবু, সহ-সভাপতি আবু সাঈদ রুবেল, সহ-সভাপতি এন আর বি মামুন, সহ-সভাপতি রাকিব উদ্দিন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
এছাড়াও মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নাজমুল হুদা খোকা, মো. লালচান, মো. হৃদয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আগত অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অসহায় ও দরিদ্র মানুষদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। উপহার পেয়ে সুবিধাবঞ্চিত মানুষদের চোখে-মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।