শিরোনামঃ
নতুন সরকার, পুরোনো রাষ্ট্রপতি: কৌশল কোথায় বিএনপির? | শরীয়তপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে যুবদল নেতা সিরাজুল ইসলাম আকাশ ব্যাপক আলোচনায় | শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের অভিনন্দন | চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মতিউর রহমান মুন্না ব্যাপক আলোচনায় | প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থী সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রাজপথের লড়াকু নেত্রী সুজানা জলি | বেনাপোলে বড় আঁচড়া গ্রামে ড্রেনেজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় ৬ মাস ধরে চরম দুর্ভোগে মানুষ | শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে মাহবুব মোর্শেদ টিপু জনপ্রিয়তার শীর্ষে | দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ইটের সোলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন | যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে ধান্যখোলা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার। |
জরুরীঃ
পরীক্ষামূলক সম্প্রচার | পরীক্ষামূলক সম্প্রচার | পরীক্ষামূলক সম্প্রচার

শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু জাতীয় সংসদের হুইপ হওয়ায় হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরের অভিনন্দন

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট

এলাকা: শরীয়তপুর প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সদস্য, জাজিরা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর।

তিনি আশা প্রকাশ করেন, নতুন হুইপের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে শরীয়তপুরের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এছাড়াও তিনি বলেন, হুইপ হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। তাঁরা এ নিয়োগকে শরীয়তপুরবাসীর জন্য গৌরবজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

সোমবার (২ মার্চ ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন