
প্রতিনিধি: মোঃ মামুন
এলাকা: নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে এখন একটি দাবিই জোরালো হয়ে উঠেছে—বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবতার ফেরিওয়াল হিসেবে পরিচিত, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিককে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তারা।
স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময়ই তাদের পাশে দাঁড়িয়েছেন আল মুজাহিদ মল্লিক। মানবিক সহায়তা, দরিদ্রদের পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যেই তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এলাকাবাসীর দাবি, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে আল মুজাহিদ মল্লিকই সোনারগাঁও উপজেলার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সোনারগাঁওবাসী।
সাধারণ মানুষের প্রত্যাশা—জনগণের সেবায় নিবেদিত এই নেতাকে যথাযথ মূল্যায়ন করা হবে এবং তার নেতৃত্বে সোনারগাঁও উপজেলা আরও এগিয়ে যাবে।