
প্রতিনিধি: মোঃ মামুন
এলাকা: নারায়ণগঞ্জ প্রতিনিধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি নেতা-কর্মী ও সাধারণ জনগণের মাঝে দীর্ঘদিন পর আবারও শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবেশ ফিরে আসায় সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি বিরাজ করছে।
এমন সময় সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত আল মুজাহিদ মল্লিক উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পাশাপাশি সাধারণ জনগণও তার প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
আল মুজাহিদ মল্লিক দীর্ঘদিন ধরে সোনারগাঁয়ের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
স্থানীয়রা মনে করছেন, তার মতো একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি নির্বাচনে অংশ নিলে সোনারগাঁয়ের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তার নেতৃত্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।
এদিকে, তার এই ঘোষণার পর থেকেই সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। অনেকেই ইতোমধ্যে তাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক মন্তব্য করছেন।
সবমিলিয়ে, আসন্ন উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁয়ের রাজনৈতিক মাঠে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে, যেখানে আল মুজাহিদ মল্লিকের প্রার্থিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন