
প্রতিনিধি: মোঃ মামুন
এলাকা: নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সোনারগাঁও উপজেলার পাকুন্ডা বড় বাড়ি জামে মসজিদের উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবতার ফেরিওয়ালা, বিশিষ্ট শিল্পপতি, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আল মুজাহিদ মল্লিক তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এই সহযোগিতা প্রদান করেন।
এই চেক হস্তান্তর অনুষ্ঠানটি তাঁর নিজস্ব অফিসে অনুষ্ঠিত হয়। এসময় তিনি সোনারগাঁও উপজেলা কৃষকদলের আহ্বায়ক ফজলু মেম্বার এবং জামপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মকবুল ভুঁইয়ার হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আল মুজাহিদ মল্লিক সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান প্রশংসনীয়।
এসময় আল মুজাহিদ মল্লিক বলেন,
“ধর্মীয় প্রতিষ্ঠান সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মসজিদের উন্নয়নে সামান্য অবদান রাখতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর জন্য দোয়া ও শুভকামনা প্রকাশ করেন।