
প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় ২০ মে ২০২৬ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ০৭ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা সমন্বয়কারী উপস্থিত ছিলেন।
আলোচ্য সূচি অনুযায়ী উপজেলা সমন্বয়কারী উৎপল মন্ডল বিগত সভার রেজুলেশন পাঠ, স্বাগত বক্তব্য, গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনা, গ্রাম আদালতের বিগত জানুয়ারী থেকে মার্চ-২৬ পর্যন্ত তিন মাসের ইউনিয়ন ভিত্তিক মামলার চিত্র তুলে ধরেন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তিনি মামলা নিষ্পত্তির সকল ধাপ বিষয়ে স্পষ্ট ধারনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহউদ্দিন আইয়ুবী গ্রাম আদালত সক্রিয়করণে হিসাব সহকারীদের দায়িত্ব কর্তব্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে টার্গেট অনুযায়ী মামলা নেওয়া, মামলা নিষ্পত্তি, নথিপত্র নিয়মিত আপডেট রাখার জন্য জোরালোভাবে নির্দেশনা প্রদান করেন।
সকলকে আরো আন্তরিকভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার সকলকে ধন্যবাদ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এরআগে সভায় হিসাব সহকারীরা বলেন, আমরা টার্গেট অনুযায়ী ০৫ টি মামলা গ্রহণ ও ০৩ টি মামলা নিষ্পত্তি করবো।