শিরোনামঃ
দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন | আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত তহবিল থেকে পাকুন্ডা বড় বাড়ি জামে মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা | নিজ অর্থায়নে ৪০০ বন্যাকবলিত পরিবারের পাশে প্রবাসী ও তরুণ সমাজসেবক খোরশেদুল আলম রুবেল | ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ | ধামরাইয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত | খামেনি, ইরান ও ফিলিস্তিনের পক্ষে জেডিপির ‘আজাদি পতাকা মিছিল’ | বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দল ডেমরা থানা কর্তৃক আয়োজিত “জাতীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা” | আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বে শম্ভুপুরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত | বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে বিএফইউজ-ডিইউজের শোক | সোনারগাঁ উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আল মুজাহিদ মল্লিক | দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন | আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত তহবিল থেকে পাকুন্ডা বড় বাড়ি জামে মসজিদের উন্নয়নে আর্থিক সহায়তা | নিজ অর্থায়নে ৪০০ বন্যাকবলিত পরিবারের পাশে প্রবাসী ও তরুণ সমাজসেবক খোরশেদুল আলম রুবেল | ধামরাই রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি, আদনান, সাধারণ সম্পাদক, মোঃ রাজিউল হাসান পলাশ | ধামরাইয়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত | খামেনি, ইরান ও ফিলিস্তিনের পক্ষে জেডিপির ‘আজাদি পতাকা মিছিল’ | বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দল ডেমরা থানা কর্তৃক আয়োজিত “জাতীয় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমন্বয় সভা” | আল মুজাহিদ মল্লিকের নেতৃত্বে শম্ভুপুরায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত | বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে বিএফইউজ-ডিইউজের শোক | সোনারগাঁ উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে আল মুজাহিদ মল্লিক |
জরুরীঃ
পরীক্ষামূলক সম্প্রচার | পরীক্ষামূলক সম্প্রচার | পরীক্ষামূলক সম্প্রচার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শার্শার গর্ব “তীর্থ” — শিক্ষা, মানবতা ও নেতৃত্বে দেড় যুগের অনন্য পথচলা

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল

এলাকা: বেনাপোল প্রতিনিধি

২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা, সভাপতি সজীব ও সম্পাদক প্লাবন
ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শার্শা উপজেলার শিক্ষার্থীদের স্বপ্ন, সংগ্রাম ও ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করা সংগঠন “তীর্থ” বর্তমানে যশোর জেলার অন্যতম সেরা ছাত্রকল্যাণ সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। শিক্ষা, মানবিকতা, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনটি দীর্ঘ দেড় যুগ ধরে শিক্ষার্থীদের পাশে থেকে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।

জানা যায়, ২০০৭ সালের এক সন্ধিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় শার্শা উপজেলার কয়েকজন মেধাবী শিক্ষার্থীর হাত ধরে “তীর্থ”-এর সাংগঠনিক যাত্রা শুরু হয়। মূলত শার্শা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, শিক্ষা ও সংস্কৃতিচর্চা, মানবিক ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক শিক্ষার্থী সমাজ গঠনের লক্ষ্য নিয়েই সংগঠনটির পথচলা শুরু হয়।

সময়ের পরিক্রমায় “তীর্থ” শুধু একটি ছাত্র সংগঠনেই সীমাবদ্ধ থাকেনি; বরং এটি শার্শার শিক্ষার্থীদের জন্য এক আস্থার নাম হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় জীবনের নানা চ্যালেঞ্জ, স্বপ্ন ও সম্ভাবনার পথে একে অপরের পাশে থাকার প্রত্যয়ে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চা, শিক্ষা সহায়তা ও পরামর্শ প্রদান, রক্তদান কর্মসূচি, মানবিক সহায়তা, জাতীয় ও সামাজিক দিবস পালন এবং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্ক গঠন।

বিশেষ করে ২০২০ সালের করোনা মহামারির সময় “তীর্থ” মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। করোনার ভয়াবহ পরিস্থিতিতে সংগঠনটি শার্শা উপজেলার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারের আয়োজন করে এবং সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করে। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার স্থবিরতা দূর করতে “তীর্থ একাডেমিক কেয়ার” নামে একটি ভর্তি প্রস্তুতি কোচিং কার্যক্রম চালু করা হয়, যা শার্শার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুধু তাই নয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দুইজন দরিদ্র শিক্ষার্থীর ভর্তির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে “তীর্থ”। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই মানবিক ধারা আজও অব্যাহত রয়েছে।

এছাড়াও শার্শা ও যশোর অঞ্চল থেকে আগত রোগীদের রক্তদান, হাসপাতালে ভর্তি ও চিকিৎসাসেবা নিশ্চিত করার মতো মানবিক কাজেও সংগঠনটির সদস্যরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

ঐক্য, মানবতা ও শিক্ষাই আগামীর আলোকিত সমাজ নির্মাণের ভিত্তি”— এই মূলমন্ত্রকে ধারণ করেই এগিয়ে চলছে “তীর্থ”। সেই ধারাবাহিকতায় উপদেষ্টা পরিষদের অনুমোদনে আজ ১৫ মে ২০২৬ তারিখে “তীর্থ”-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোয়ায়েব হোসেন সজীব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারহান সাদিক প্লাবন। উপদেষ্টা পরিষদ আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, নবগঠিত এই কমিটি শিক্ষা, মানবিকতা ও নেতৃত্বের সমন্বয়ে “তীর্থ”-কে আরও সমৃদ্ধ ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে নিয়ে যাবে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন