শিরোনামঃ
নবনির্বাচিত চেয়ারম্যান কে জেলা তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) শুভেচ্ছা | ‎আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের মোঃ রফিকুল ইসলাম, নাসির উদ্দীন মজুমদার ভাইস চেয়ারম্যান ও মনির হোসেন হোসেন অতিরিক্ত নির্বাহী পরিচালক | প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মত বিনিময় সভা | ‎আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে এএফএম রাসেল পাটোয়ারী সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মোঃ আল-আমিন শাওনদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত | গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি | শরীয়তপুরের গঙ্গানগর বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ | ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শামছুল আলম চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম নির্বাহী পরিচালক | গোসাইরহাট উপজেলা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৩৫ সদস্যের কমিটি অনুমোদন | শরীয়তপুর জেলা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৪১ সদস্যের কমিটি অনুমোদন | নবনির্বাচিত চেয়ারম্যান কে জেলা তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) শুভেচ্ছা | ‎আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের মোঃ রফিকুল ইসলাম, নাসির উদ্দীন মজুমদার ভাইস চেয়ারম্যান ও মনির হোসেন হোসেন অতিরিক্ত নির্বাহী পরিচালক | প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মত বিনিময় সভা | ‎আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে এএফএম রাসেল পাটোয়ারী সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মোঃ আল-আমিন শাওনদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত | গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি | শরীয়তপুরের গঙ্গানগর বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ | ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত | আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শামছুল আলম চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম নির্বাহী পরিচালক | গোসাইরহাট উপজেলা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৩৫ সদস্যের কমিটি অনুমোদন | শরীয়তপুর জেলা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের ৪১ সদস্যের কমিটি অনুমোদন |
জরুরীঃ
পরীক্ষামূলক সম্প্রচার | পরীক্ষামূলক সম্প্রচার | পরীক্ষামূলক সম্প্রচার

বেনাপোল সাদীপুর সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ

প্রতিনিধির ছবি

প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান

এলাকা: বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) বিএসএফের দফায় দফায় প্রচেষ্টা বিজিবির কঠোর অবস্থানের মুখে ব্যর্থ হয়েছে। সোমবার (১ জুন) গভীর রাত থেকে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে এ ধরনের প্রচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে সীমান্তের নিরাপত্তা বাতি নিভিয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি ও সতর্ক টহলের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৯/৩-এস থেকে ১৯/৫-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে তিনটি যানবাহন এসে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ভারতীয় অংশের সীমান্ত এলাকায় স্থাপিত নিরাপত্তা বাতিগুলো হঠাৎ বন্ধ করে দেওয়া হয়, যা সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে।
বিজিবির দাবি, রাতের আঁধারে বিএসএফ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা চালায়। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফ তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। পরে ওই ব্যক্তিদের ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার বাংলাদেশ প্রান্তের কাছাকাছি এলাকায় খোলা মাঠের মধ্যে আটকে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, ১০ থেকে ১২ জন নারী, পুরুষ ও শিশু ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরের অংশে, ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে প্রখর রোদে খোলা মাঠের মধ্যে অবস্থান করছে। প্রচণ্ড রোদ ও প্রতিকূল পরিবেশে তাদের মানবেতর অবস্থায় থাকতে দেখা গেছে।
স্থানীয় সূত্র জানায়, বিএসএফ তাদের ভারতের মূল ভূখণ্ড থেকে বের করে সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে এনে রেখে গেট বন্ধ করে দিয়েছে। তীব্র গরম, পানির সংকট ও খাদ্যাভাবে তারা কয়েকবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়।
ঘটনার পরপরই বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টির ব্যাখ্যা চায়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বাঙ্কার খনন করে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে আটকে রাখা ব্যক্তিরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
বেলা ২টার দিকে বিজিবির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে পরামর্শ দিয়েছেন।
এসময় সাংবাদিক বলেন, বিষয়টি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। সীমান্তে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে ঘটনাটি ছড়িয়ে পড়লে বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর ও রঘুনাথপুর এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ থাকলেও বিজিবির তৎপরতায় সীমান্তে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেনাপোল, যশোর

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন