
প্রতিনিধি: মোঃ মামুন
এলাকা: নারায়ণগঞ্জ প্রতিনিধি:
টাকার অভাবে যেখানে চিকিৎসা থেমে যাওয়ার কথা, সেখানে মানবতার হাত বাড়িয়ে দিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি, জামপুর ইউনিয়নের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁও থানার নোয়াগাঁও ইউনিয়নের পরমশর্দি গ্রামের এক অসহায় নারী, যার ব্রেন টিউমারের অপারেশনের জন্য প্রয়োজন ছিল প্রায় ১০ লক্ষ টাকা— সেই ব্যয়বহুল চিকিৎসা আজ বাস্তবে রূপ নেয় আল মুজাহিদ মল্লিকের সার্বিক সহযোগিতায়।
ওয়ান আমব্রেলা সংগঠনের সহায়তা এবং নিউরো মেডিসিন হাসপাতালের স্টাফদের আন্তরিক প্রচেষ্টায় আজ সকাল ৭:৩০ মিনিটে সফলভাবে সম্পন্ন হয় ওই রোগীর ব্রেন টিউমারের অপারেশন।
এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই মনে করছেন, আল মুজাহিদ মল্লিকের মতো একজন মানবিক নেতা সোনারগাঁও উপজেলার চেয়ারম্যান হলে সাধারণ মানুষের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মানবতার এমন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় আল মুজাহিদ মল্লিকের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী। মহান আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ রাখেন এবং গরিব-অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করেন— এই কামনা সকলের।