
প্রতিনিধি: মোঃ মোস্তাফিজুর রহমান
এলাকা: বেনাপোল প্রতিনিধি
ভারতের বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের জোরপূর্বক পুশ-ইন করার চেষ্টার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন জাতিয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী। গত দুই দিন ধরে ১১ জন নারী, পুরুষ ও শিশুকে জোরপূর্বক এই সীমান্ত দিয়ে পুশ-ইন করার চেষ্টার ঘটনার প্রেক্ষিতে তিনি বুধবার (৩ জুন) সাড়ে ১২ টার সময় এই পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নাসির উদ্দিন পাটোয়ারী বিএসএফ-এর এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারতীয় বিএসএফ-এর কোনো প্রকার পুশ-ইন আর মেনে নেওয়া হবে না। যদি তারা প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী আলোচনার মাধ্যমে তাদের ফেরত পাঠাতে হবে। কোনোভাবেই তাদের ওপর জোর খাটানো চলবে না।
বিএসএফ কর্তৃক সংঘটিত সীমান্ত হত্যাকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, “সীমান্তে বিএসএফ যে হত্যাকাণ্ড চালাচ্ছে, তার বিরুদ্ধে সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ভারতকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে।”
সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়নে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, “সীমান্তের বাসিন্দাদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল নেই। সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এসব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক।
বিজিবির সমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, “সীমান্তে বিজিবি সদস্যদের আরও শক্তিশালী করতে হবে এবং তাদের বেতন-ভাতা বৃদ্ধি করতে হবে। মশা কামড়ে জীবন বাজি রেখে তারা যে সামান্য বেতনে ডিউটি করেন, তাতে তাদের জীবন চলে না। এছাড়া পিলখানায় নিহত বিজিবি সদস্যদের হত্যাকাণ্ডের সঠিক বিচার করতে হবে। তিনি আরো বলেন আমরা ১৯৭১ সালে দেশ স্বাধীন করেছি ৯০ গন আন্দোলনে শ্বৈরাচার এরশাদকে বিতাড়িত করেছি এবং সর্বোশেষ ২০২৪ এর আন্দোলনে সেখ হাসিনা পালিয়েছে। আমি আপনাদের বলতে চাই আমরা জামাত বুঝি না বিএনপি বুজি না আমরা বুঝি আমাদের বাংলাদেশ। সবকিছুর উর্দ্ধে দেশকে দলমত নির্বিশিষে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। পরিদর্শনের সময় তাকে “দিল্লি না ঢাকা মতা না জনতা” স্লোগান দিতেও শোনা যায়।