
প্রতিনিধি: নিউজ ডেস্ক রিপোর্ট
এলাকা: ডেস্ক
জাপানে উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের বাস্তব ও স্বচ্ছ তথ্য জানাতে লার্ননোভা এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান লার্ননোভা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এক বিশেষ সেমিনার ও অভিভাবক সভার আয়োজন করেছে।
শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, বিকেল ৩টায় রাজধানীর ধানমন্ডি-৬ এলাকায় লার্ননোভা এডুকেশন গ্রুপের অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে জাপান থেকে আগত প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধি হিসেবে ছিলেন মি. ইয়ামাশিতা দাইসুকে এবং মি. অং ম্যান থু। এছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত এবং বর্তমানে জাপানে বসবাসরত সৈয়দ শাহজামালও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লার্ননোভা এডুকেশন গ্রুপের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, এডভাইজার আশরাফুল ইসলাম দিপু এবং অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য জাপানে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মাস্টার্স প্রোগ্রাম, SSW (Specified Skilled Worker) এবং আন্তর্জাতিক চাকরির সুযোগের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া, যোগ্যতা, খরচ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
লার্ননোভা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল জাপান স্টুডেন্ট ভিসা এবং জব ভিসায় যারা যেতে আগ্রহী তাদেরকে সব ধরনের সাপোর্ট প্রদান করছে। ভাষা শেখানো থেকে শুরু করে শিক্ষার্থীকে জাপানে যেতে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা—এটাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা হিসেবে ৭৫ শতাংশ ডিসকাউন্টে সরাসরি ভর্তি হওয়ার সুযোগও ঘোষণা করা হয়। এই অফারটি ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। কর্মকর্তারা জানায়, এটি শুধু সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের জন্য নয়; যারা রেজিস্ট্রেশন করেও নানা কারণে উপস্থিত হতে পারেননি, তাদের জন্যও এই সুযোগ প্রযোজ্য।
বক্তারা বলেন, জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানের ক্ষেত্রে সঠিক ভাষা দক্ষতা এবং নির্ভরযোগ্য গাইডলাইন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাস্তব তথ্য তুলে ধরা এবং তাদের প্রাসঙ্গিক দিকনির্দেশনা দেওয়া এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের তথ্যভিত্তিক ও কার্যকর আয়োজনের জন্য লার্ননোভা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল এবং লার্ননোভা এডুকেশন গ্রুপের প্রতি সন্তোষ প্রকাশ করেন।